বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল। গতকাল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বৃদ্ধির ঘোষণার পর রাজধানীর কিছু এলাকায় পাম ওয়েল পাওয়া গেলেও খুচরা বাজারে তেল নেই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের দোকানগুলোতে খোঁজ করে দেখা যায়, কোনো তেল নেই।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা ঈদের আগে তেলের সর্বশেষ চালান পেয়েছেন। ঈদের আগের দিন থেকে আর তেল পাওয়া যাচ্ছে না। তাঁদের স্টকেও তেল নেই বলে জানান।
কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোথাও তেল নাই। আপনারা যেমন আমাদের কাছে খোঁজেন, আমরাও তো পাইকারদের কাছে খুঁজি। তাদের কাছেও নাই। তেল আমদানি কম হচ্ছে। যা হচ্ছে তাও খুব কম।’
আরেক ব্যবসায়ী সুলতান আহমেদ বলেন, ‘ঈদের কয়েক দিন আগে ১০০ লিটার নিছিলাম। সেটা ঈদের আগেই শেষ। এর পরে তো আর পাই নাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে তেলের দাম কমব না। সয়াবিন বেশির ভাগই ঐদিক থেকে আসে। ঐদিকে ঝামেলা মনে হয় সহজে থামবে না। সরকার ভ্যাট-ট্যাক্স কমাইলে কিছুটা কমত, পাওয়া যাইত। কিন্তু তা তো সরকার করব না। সামনে তেলের দাম আরও বাড়তে পারে।’
রমজানের শুরু থেকেই বাড়ছে তেলের দাম। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বৃদ্ধি করা হলো তেলের দাম। নতুন দর অনুযায়ী, ১৪০ টাকার খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৮০ টাকায়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩৮ থেকে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৮ টাকায় খুচরা বিক্রি করা হবে। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা। ১৩০ টাকার পাম ওয়েল প্রতি লিটার বিক্রি হবে ১৭০ টাকায়। এই হিসাবে তেলের দাম প্রায় ২৫ থেকে ২৮ শতাংশ বেড়েছে।
খিলগাঁও বাজারে তেল খুঁজছিলেন আব্বাস আলী। কোথাও তেল নেই জানিয়ে তিনি বলেন, ‘১৮০ টাকা দিয়ে এক কেজি পাম ওয়েল কিনেছি। কোথাও সয়াবিন পেলাম না। কয়েকটা দোকানে ঘুরলাম। অনেক দোকানে ৫ লিটারের তেল আছে, কিন্তু ঐটার সঙ্গে নুড্লস, সেমাই বা দুধের প্যাকেট কিনতে হয়। সেগুলোর দামও ৩০০-৪০০ টাকা। সেগুলো ছাড়া শুধু তেল বেচবে না। আমরা তো একেবারেই জিম্মি হয়ে গেলাম।’

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে