
আগামী দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
বিএনপি এবং বঙ্গভবনের একাধিক সূত্র আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। বঙ্গভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগ করার পর চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে সম্প্রতি অনুরোধ করা হয়েছে। পদত্যাগের পর রাষ্ট্রপতিকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।
সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে, ‘স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।’ আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পকেটের লোক’, কিংবা ‘ভাইয়ের লোক’ সংস্কৃতির দিন শেষ। সারা দিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না।
৪ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ওমরাহ পালনের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন। আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৭ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন...
৬ মিনিট আগে
বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে বর-কনের আগের বিয়ে, সন্তান, বিদ্যমান বিয়ে ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে ফরম হালনাগাদ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল...
১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্রের কার্যকারিতা আংশিক স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৭ আগস্ট জারিকৃত পরিপত্রটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে