
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বন্দরনগরী চট্টগ্রামেও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন।’
চট্টগ্রামে বিজিবি মোতায়েনের বিষয়ে পাঠানো এক খুদে বার্তা বলা হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বাসমালিকের কাছ থেকে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকা জমা দেওয়ার চাপ থাকায় চালকেরা সড়কে অশুভ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর মতে, চালকদের নির্দিষ্ট বেতন দেওয়া গেলে এই প্রতিযোগিতা অনেকাংশে কমানো সম্ভব।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে লাগবে বিশেষ কার্ড। দুই উপজেলায় মোতায়েন থাকবেন পুলিশের দুই হাজারের বেশি সদস্য।
২০ মিনিট আগে
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
২ ঘণ্টা আগে