
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। আজ সোমবার বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালনের পর মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনুষ্ঠিত হয় বিদায়ী মহাপরিচালকের দরবার। এতে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকসহ অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় ‘অফিসার্স অ্যাড্রেস’। অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন কর্মকর্তারা।
মুহাম্মদ জাহেদ কামালও ফায়ার সার্ভিসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাঁদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নিজের দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। পরে অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি অধিদপ্তরের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর বিষয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।

ধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্র
১৮ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে প্রাথমিকভাবে পাওয়া সম্পদের বাইরে আর কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখ
২৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জবানবন্দি গ্রহণ করা হয়।
১ ঘণ্টা আগে
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে