
মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বৃহস্পতিবার ঢাকায় এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় আটক ব্যক্তিদের বিষয়ে সেখানে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সম্ভবত যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অধিকাংশকে ফেরত পাঠানো হবে। যাঁদের ফেরত পাঠানো হবে, তাঁরা বাংলাদেশে ফিরে আসার পর এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তদন্ত করবে।
মালয়েশিয়ার জোহর, সেলাঙ্গরসহ বিভিন্ন স্থানে গত ২৪ জুন থেকে পরিচালিত নিরাপত্তা অভিযানে এই ৩৬ ব্যক্তিকে আটক করা হয়।
দেশটির গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইলের দেওয়া বক্তব্য অনুযায়ী, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এই পাঁচজনকে এরই মধ্যে শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। অন্যদের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ১৬ জনের এই উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তদন্ত হচ্ছে। আটক ব্যক্তিদের কেউ কেউ ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শের ভিত্তিতে উগ্রবাদী বিশ্বাসকে মালয়েশিয়ায় ছড়িয়ে দিচ্ছিলেন—এমন অভিযোগ আনা হয়েছে।

চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লড-এর মতো পাবলিক এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ইনপুট করা সব তথ্য তাদের সার্ভারে জমা হয় এবং ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর ফলে সরকারি বা ব্যক্তিগত গোপন নথিপত্র তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
১২ মিনিট আগে
বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না বলে কর্মকর্তাদের সতর্ক করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে দক্ষ ও সাশ্রয় করার জন্য প্রয়োজনী
৩২ মিনিট আগে
লোকোমাস্টার (এলএম) গ্রেড-২ পদোন্নতি না দিয়ে চুক্তিভিত্তিক লোকোমাস্টার নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে রানিং স্টাফদের বিক্ষোভ কর্মসূচিতে অন্তত ৯টি ট্রেন বিলম্বিত হয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ করার কারণে যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
মাথায় গুলির ক্ষত। শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন। জুলাই আন্দোলনের মাঠে গুরুতর আহত অবস্থায় মাথার রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই পতাকা রক্তে ভিজে গিয়েছিল। সেই রক্তমাখা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখ আজিজুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর
১ ঘণ্টা আগে