Ajker Patrika

এক দিনে ৮৭ হাজার লিটার তেল উদ্ধার, ৯ লাখ টাকা জরিমানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৬: ২৬
এক দিনে ৮৭ হাজার লিটার তেল উদ্ধার, ৯ লাখ টাকা জরিমানা
তেলের পর্যাপ্ত বরাদ্দ না পেয়ে পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধারে গতকাল সোমবার সারা দেশে ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ৮৭ হাজার ৭০০ লিটার তেল উদ্ধার করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুর জেলায় একজনকে এক বছর ও গাজীপুর জেলায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৬৪ জেলায় উদ্ধার হওয়া অবৈধভাবে মজুত ৮৭ হাজার ৭০০ লিটারের মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার ও পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আর সরকারি সংরক্ষণাগারে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে বিপণন উপযোগী ১ লাখ ৫০ হাজার লিটার তেলের মজুত রয়েছে।

এদিকে তেলের পর্যাপ্ত বরাদ্দ না পেয়ে পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে তাদের দাবির সত্যতা পাওয়া গেছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকার ও জনগণের প্রতি কিছু সুপারিশ ও পরামর্শ দেওয়া হয়েছে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। পেট্রলপাম্পে ট্যাংকশূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খাওয়া থেকে বিরত থাকতে হবে। পেট্রলপাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে সব পেট্রলপাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাংক লরির চেম্বারের ধারণক্ষমতা (যেমন ৪৫০০ লিটার) অনুযায়ী তেল সরবরাহ করতে হবে। আর তা না হলে পরিবহন খরচ বেড়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

হরমুজ আর ইরানের দ্বীপগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের যেসব বাণী ফলে যাচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত