
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ নিন্দা জানান।
মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ১৯৭১ সালে দখলদার ও দমন-পীড়নকারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক হিসেবে বিবেচিত। সেই বাড়িতে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।
যাঁরা বাঙালি পরিচয় ও মুক্তিযুদ্ধকে গৌরবের সঙ্গে ধারণ করেন তাঁরা সবাই জানেন বাংলাদেশের জন্মের সঙ্গে এই বাসভবনের সম্পর্ক গভীর। তাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রসমাজের উদ্দেশে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে রাজধানীর ধানমন্ডিতে ‘৩২ নম্বর’ হিসেবে পরিচিত শেখ মুজিবের বাড়িতে গতকাল বুধবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় গতকাল ও আজ বৃহস্পতিবার হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
২৬ মিনিট আগে
শেখ রবিউল আলম বলেন, জ্বালানিমন্ত্রী তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পরিবহনের সংকট হওয়ার কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের...
৪ ঘণ্টা আগে
প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা...
৪ ঘণ্টা আগে