
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’ আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) উদ্যোগে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমইএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (এসএআর) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্য রকম হয়ে গেছে। আমাদের দক্ষ, ভালো ও মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।’
স্বাস্থ্য উপদেষ্টা মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশে বলেন, ‘আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশের এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষাসচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা এবং বিএমইএসির সদস্যরাও উপস্থিত ছিলেন।

মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২৬ মিনিট আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে