চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু হচ্ছে। আজ শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে।
দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর গণমাধ্যমের সামনে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।
এখন ভারতের রাজ্য পরিবহন নিগম ও বাংলাদেশ রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসির উদ্যোগে দুই দেশের মধ্যে রয়েছে সরকারি বাস পরিষেবা। সোম, বুধ ও শুক্রবার কলকাতা থেকে ঢাকার মধ্যে বাস চলাচল করে।
সকাল ৭টায় কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়ে। ৮ থেকে ৯ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে পৌঁছানো যায়। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাস ঢাকায় পৌঁছায়।
অন্যদিকে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার কলকাতার উদ্দেশে বাস ছাড়ে। পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় অনেক কম সময়ে যাতায়াত করা যায়।
ঢাকা থেকে কলকাতার বাস ভাড়া নেওয়া হয় ১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ঢাকা–আগরতলা–কলকাতার বাস ভাড়া নেওয়া হয় ১ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া একাধিক বাস পরিষেবা আছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত হয়েও কলকাতার বাস চলাচল শুরু হয়েছে।
১৯৯৯ সালের ১৯ জুন কলকাতা ও ঢাকার মধ্যে প্রথমবার যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। আর আগরতলা সীমান্ত দিয়ে কলকাতার মধ্যে বাস চলাচল শুরু হয়েছিল ২০১৫ সালের ৬ জুন। মাঝে করোনার কারণে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সাল থেকে আবার চালু হয়।
ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। দুই দিনের সফর শেষে তিনি আজই দেশে ফিরছেন।
দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়।

ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
১ ঘণ্টা আগে
দেশের নদীবন্দর ও নৌপথ উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে বরাদ্দের বেশির ভাগ টাকা খরচ হচ্ছে ড্রেজিংয়ে। কিন্তু কোথায় কতটা ড্রেজিং প্রয়োজন, নৌযান ও পণ্য চলাচলের পরিমাণ এবং ভবিষ্যৎ চাহিদার নির্ভরযোগ্য তথ্য ছাড়া এত ব্যয়ের ড্রেজিং অপচয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২ ঘণ্টা আগে
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা....
৮ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়।
৯ ঘণ্টা আগে