বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্রান্সে যাওয়ার উদ্দেশে আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরবর্তীতে তাদেরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরার পূর্ব থানার একটি মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।
এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, টঙ্গীর বেস্ট শার্ট লি. প্রতিষ্ঠানের স্যাম্পল ম্যান হিসাবে কাজ করতেন ফজলুল করিম। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে উত্তরায় এসে ছাত্রদের সঙ্গে যোগ দেন। পরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের জসিম উদ্দিন এলাকায় বিকেল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র জনতা আহত হন। ফজলুল করিমের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হলে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হক, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার বড়ুয়া, সাবেক ডিআইজি খালিদ হাওলাদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুর রহমানসহ ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
৩ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
২৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
৪৩ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়।
২ ঘণ্টা আগে