সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদানের জন্য সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ৫ অক্টোবর প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিক চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে কমিটির সদস্যদের খসড়া আইনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রস্তাবনা ও সুপারিশ জমা দিতে হবে।
কমিটিতে কারা রয়েছেন
সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদমাধ্যম এবং বিভিন্ন জাতীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ প্রতিনিধিদের এই সমন্বিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির ১৭ জন সদস্য হলেন:
মাহফুজ আনাম—সম্পাদক, দ্য ডেইলি স্টার
মতিউর রহমান চৌধুরী—সম্পাদক, দৈনিক মানবজমিন
নুরুল কবীর—সম্পাদক, দ্য নিউ এজ
দেওয়ান হানিফ মাহমুদ—সম্পাদক, দৈনিক বণিক বার্তা
মারুফ কামাল খান—সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ
শফিকুল আলম—সম্পাদক, দৈনিক ওয়াদা
আবদুস সালাম—চেয়ারম্যান, একুশে টেলিভিশন
কামাল আহমেদ—সাবেক চেয়ারম্যান, গণমাধ্যম সংস্কার কমিশন
কাদের গনি চৌধুরী—প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
হাসান হাফিজ—সভাপতি, জাতীয় প্রেস ক্লাব
শহীদুল ইসলাম—সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
ইলিয়াস হোসেন—বার্তা সম্পাদক, আরটিভি
মোস্তফা আকমল—প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন
আবু সালেহ আকন—সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
শাহীন চৌধুরী—সম্পাদক, এবিনিউজ২৪.কম
শরিফুজ্জামান পিন্টু—সম্পাদক, রাজনীতি.কম
দৌলত আক্তার মালা—সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)
কমিটিতে নারী প্রতিনিধি হিসেবে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।
সরকারি নোটিশে স্পষ্ট করা হয়েছে, সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর চূড়ান্ত রূপ দেওয়ার আগে গণমাধ্যমের শীর্ষ অংশীদারদের সুচিন্তিত প্রতিক্রিয়া সংগ্রহ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নির্ধারিত সাত দিন সময়সীমার মধ্যে খসড়ার বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে পর্যালোচনার পর কমিটি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে।

গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেই স্বয়ংক্রিয়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না উল্লেখ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একাধিক বৈশ্বিক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধান সংস্কার কমিশনের সাবেক প্রধান ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক উত্তরণকে কেবল একটি নির্বাচ
৩৭ মিনিট আগে
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, জায়গাটির ইজারার মেয়াদও শেষ হয়েছে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিশু একাডেমির জন্য জায়গাটি স্থায়ীভাবে ইজারা দেওয়ার ব্যবস্থা করবে।
২ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত বাণিজ্য ও কনস্যুলার-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (যৌথ কার্যনির্বাহী দল) এক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে বাণিজ্যবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কনস্যুলার-বিষয়ক
৪ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
১১ ঘণ্টা আগে