
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘যাঁরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করেন, তাঁদের মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই।’ আজ মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিকেলে ঢাকায় এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
পিটার হাস বলেন, ‘নতুন মার্কিন ভিসা নীতি সকলের জন্য প্রযোজ্য এবং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের সকলকে সঠিক আচরণ করতে উৎসাহিত করবে। নীতির পেছনের ধারণাটি প্রত্যেকের জন্য প্রযোজ্য।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস বলেন, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, আর যুক্তরাষ্ট্রও তা-ই চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন, পররাষ্ট্রমন্ত্রীও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন দেখার জন্য স্বাগত জানিয়েছেন। সুতরাং, আমি কোনো মতবিরোধ দেখছি না।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যেক বাংলাদেশি চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আমরাও তাই চাই।’
রাষ্ট্রদূত হাস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশি জনগণের সমর্থনে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এটি আমাদের নীতি ব্যবহার করে সমর্থন করার একটি উপায়।’

বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
২ মিনিট আগে
স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েক দিন পরেই আমরা কী দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল, তারা যদি আসে, থাকে, কাজ করে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকবে কেমন করে। বরাবরই তো এরা একসঙ্গে ছিল। ৯১-তেও তারা একসঙ্গে ছিল, ৮৬ সালেও একসঙ্গে ছিল, গত নির্বাচনের সময়ও তারা একসঙ্গেই ছিল। তলে তলে কাজ করেছিল।
৩১ মিনিট আগে
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স রাষ্ট্রীয় আইনের ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি বাল্যবিবাহকে উৎসাহিত করবে বলে মত দিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্ল্যাটফর্ম ‘গার্লস নট ব্রাইডস বাংলাদেশ’। পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির এ দাবির প্রতিবাদ জানিয়েছে প্ল্যাটফর্মটি...
৩৯ মিনিট আগে
জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে।
২ ঘণ্টা আগে