
সংসদে কোনো সদস্যের প্রতি ‘অঙ্গুলিনির্দেশ’ করার অভিযোগ এক্সপাঞ্জ করার দাবির বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অঙ্গুলিনির্দেশ এক্সপাঞ্জ করা যায় না; অসংসদীয় বক্তব্য থাকলে তা পরীক্ষা করে দেখা হবে। আজ বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনার একপর্যায়ে নেত্রকোনা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম হিলালীর দাবির জবাবে এ কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘গত রোববার বিরোধী দলের একজন সিনিয়র সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, এই সংসদে যাঁরা রয়েছেন, তাঁর পেছনের সারিতে তাঁরা মাদক গ্রহণ করেন না। আমাদের দিকে অঙ্গুলিনির্দেশ করেছিলেন যে, মাদক গ্রহণ উনারা করেন না! আমরা করি?’
বিএনপির এই এমপি বলেন, ‘আমরা কখনো সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয়, এ ধরনের কথা বলি না, বলবও না। আমি রোববারের সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলিনির্দেশ করেছিলেন, সেটা এক্সপাঞ্জ করা হোক।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কি না, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন, সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন।’
স্পিকার আরও বলেন, ‘আরেকটা আপনি বলেছেন যে অঙ্গুলিনির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলিনির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না। কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে।’
এর আগে বাজেট আলোচনায় এমপি রফিকুল ইসলাম হিলালী জানান, মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা দ্রুত জামিন পেয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরুৎসাহিত হচ্ছেন।
এমপি হিলালী বলেন, ‘গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদকসেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ভাইয়েরা থানায় আসার আগেই সেই মাদকসেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখা গেছে।’
মাদক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিরা যাতে জামিন না পান, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের ‘সুস্পষ্ট ও কড়া নির্দেশনা’ চান হিলালী।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম সপ্তাহ থেকেই আদালতপাড়ায় গিয়ে এসব মামলার জটিলতা নিরসনের চেষ্টা করছেন। এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় আসছে না। ফলে সারা দেশে শিক্ষক সংকট থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না...
১৫ মিনিট আগে
স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘সুতরাং জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার...
২১ মিনিট আগে
ফরিদপুর শহরের পরিচিত মুখ লায়লা বাউল। শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট কিংবা হাটবাজার-যেখানে মানুষের ভিড়, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনো লোকগান, কখনো আবার পুরোনো বাংলা গান গেয়ে নিজের মতো সময় কাটান এই ভবঘুরে নারী।
৩২ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্প্রতি বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড-এআরটি) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ...
১ ঘণ্টা আগে