অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইন্তেকালে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়— অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া মরহুমের রুহের মাগফেরাতের জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৩ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
৩ ঘণ্টা আগে