নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনে নামলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম।
তফসিল ঘোষণার প্রেক্ষাপটে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর রাস্তা বন্ধ করে যারা অন্যায় দাবি নিয়ে নামবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর আমরা সেটা চেষ্টা করছি।’
প্রেস সচিব আরও বলেন, অনেকেই অপেক্ষা করতে চাচ্ছেন না। অনেকেই অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলনের চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে, যারা বেআইনি আন্দোলন করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষারকারী বাহিনী ব্যবস্থা নেবে।
শফিকুল আলম জানান, অনলাইন বা সাইবার জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টা শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেন, এগুলো রোধে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আশা করছি, ভালো থাকবে। নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি আছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
১০ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে