ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত পানি ঢুকেছে এবং সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে বন্য প্রাণী, বনজীবী, পর্যটক ও বন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে সুন্দরবনের অভ্যন্তরে পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কমিটির সদস্য ছানুয়ার হোসেন ছানু আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণীরা লবণাক্ত পানি পান করে না। প্রাণীর জন্য মিঠা পানি সরবরাহ এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষায় মুজিব কিল্লার মতো উঁচু টিলা বনানোর জন্য আমরা সুপারিশ করেছি। একই সঙ্গে সুন্দরবনকে সংরক্ষণের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার, সে সম্পর্কে আলোচনা করেছেন বৈঠকের সবাই। সবাই একবাক্যে বলেছেন-সুন্দরবনকে বাঁচাতে হবে।’
সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুন্দরবনকে আরও কীভাবে সুরক্ষিত রাখা যায়, এ বিষয়ে প্রস্তাব তৈরি করার জন্য সংসদীয় কমিটি একটি উপ-কমিটি করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য আরমা দত্তকে। আরও দুই সদস্য হলেন—এস এম আতাউল হক ও ছানুয়ার হোসেন ছানু।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের...
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন—এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি।’
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১৩টি মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বগুড়ায় একটি কেন্দ্রের উদ্বোধন আমি করেছি।
৩ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনে উদ্যাপিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যকার সুসম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যই দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের ‘প্রকৃত প্রাণভোমরা’।
৪ ঘণ্টা আগে