
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভিযুক্ত আওয়ামী লীগের অন্য নেতাদের দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার আওতায় আনা হবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শুক্রবার ফেসবুকে তিনি লেখেন, জুলাই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারত ইতিমধ্যে পরীক্ষা করে দেখছে।
শফিকুল আলম বলেন, ‘আমরা জানি শেখ হাসিনার শক্তিশালী সহানুভূতিশীলরা আছে। তবুও, আমার ক্রমশ প্রত্যয় জাগছে যে যে আসাদুজ্জামান খান কামাল—যিনি “ঢাকার কসাই” নামে পরিচিত—শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।’
তিনি আরও বলেন, ‘হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের বিষয়ে আরও আলো পড়লে, নির্বিচার হত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্বজুড়ে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করবে।’
প্রেস সচিব দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতা যত টাকাই খরচ করুন না কেন, জবাবদিহি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব হবে না।’ তিনি বলেন, ‘যদি আমরা একটি জাতি হিসেবে জুলাই হত্যার শিকার এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপর এবং নিবদ্ধ থাকি, তবে দায়ী ব্যক্তিদের জন্য পরিণতি এড়ানো কঠিন হয়ে উঠবে।’
শফিকুল আলম বিশ্বাস করেন, এই প্রক্রিয়ার সূচনা হবে আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের মধ্য দিয়ে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
২৬ মিনিট আগে
অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
১ ঘণ্টা আগে
সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
১ ঘণ্টা আগে
ব্যক্তি নিজেকে ‘এয়ারপাস ওয়ার্কিং গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। কম দামে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকিট কিনে বেশি দামে বিক্রি করার কথা বলে সেখানে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে