
জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল শুক্রবার ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভাষণ দক্ষিণ ইসরায়েলের গাজা সীমান্তে লাউডস্পিকারে শোনানো হয়। তবে অনেক গাজাবাসী দাবি করেন, তাঁরা এই ভাষণ শুনতে পাননি।
ভাষণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সমালোচনা করেন নেতানিয়াহু। নেতানিয়াহু বক্তব্য শুরু করার আগেই গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।
ভাষণে নেতানিয়াহু দাবি করেন, তাঁর বক্তব্য গাজার বিভিন্ন অঞ্চলে লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হচ্ছে। গাজার বাসিন্দাদের মোবাইল ফোনেও পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সব গাজাবাসী তা শুনতে পাননি। আর যাঁরা শুনেছিলেন, তাঁদের সবাই এতে মনোযোগও দেননি।
গাজার বাসিন্দা ফাদি বিবিসিকে বলেন, ‘আমরা দূর থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু মানুষের ভিড় এবং গোলমালের কারণে তা অস্পষ্ট ছিল।’
ফাদি আরও প্রশ্ন করেন, ‘অবরুদ্ধ বেসামরিক মানুষদের তাঁবুর ভেতরে জোর করে তাঁর ভাষণ প্রচার করে কী লাভ?’
অন্যদিকে, যারা গাজার দক্ষিণে রাফাহতে ছিল, তারা কিছুই শুনতে পারেনি।
কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে আশ্রয় নেওয়া ৩০ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী রান্দা হানান বার্তা সংস্থা এএফপিকে জানান, নেতানিয়াহুর এই দাবি সত্য নয়। তিনি বলেন, ‘মিথ্যা কথা। আমরা কোনো বার্তা বা ফোনে কিছুই পাইনি। কোনো লাউডস্পিকারও শুনিনি।’
হানান বলেন, ইসরায়েলি গণমাধ্যমে লাউডস্পিকারের ছবি দেখা ছাড়া তিনি নেতানিয়াহুর ভাষণ শুনতে পারেননি, যদিও তিনি শুনতে চাইতেন।
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, যদি তারা সত্যিই ট্রাকে করে স্পিকার বসিয়ে গাজার চারপাশে ঘোরানোর চেষ্টা করত। আমার মনে হয়, তারা খুব ভয় পেত।’
নেতানিয়াহু ভাষণে হামাস সদস্যদের উদ্দেশে অস্ত্র নামিয়ে রেখে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে সতর্কবার্তা দেন। এ ভাষণের প্রতিক্রিয়ায় হামাস টেলিগ্রামে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু একটি ‘বিভ্রান্তিকর’ ভাষণ দিয়েছেন, যাতে ধারাবাহিকভাবে ‘স্পষ্ট মিথ্যা ও স্ববিরোধী তথ্য’ ছিল।
হামাস আরও বলেছে, মিথ্যা দিয়ে সত্য পরিবর্তন করা যাবে না। তারা মনে করে, গাজা উপত্যকায় ইসরায়েল যা করছে, অর্থাৎ ‘মিথ্যা, ভুল তথ্য এবং পদ্ধতিগত হত্যার’ মাধ্যমে ‘দখলদারি’ চালাচ্ছে, যা সম্পর্কে বিশ্ব এখন ‘আরও বেশি সচেতন’।
বিবৃতির শেষে হামাস বিশ্বের কাছে দাবি জানায়, তারা যেন গাজায় এই হত্যা বন্ধ করতে পদক্ষেপ নেয় এবং ইসরায়েলকে এই ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করে, খাবার ও ওষুধ প্রবেশের অনুমতি দেয় এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপগুলো সম্পূর্ণ করে।
নেতানিয়াহু আগ্রাসন থামানোর কোনো ইঙ্গিত না দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, তিনি যুদ্ধের অবসান ঘটিয়ে জিম্মিদের মুক্ত করার একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে আমরা গাজা নিয়ে একটি চুক্তির পথে আছি। আমি মনে করি, এই চুক্তিতেই জিম্মিদের মুক্তি মিলবে। এটি এমন একটি চুক্তি হবে, যা যুদ্ধের সমাপ্তি ঘটাবে।’
তবে তিনি কোনো বিস্তারিত তথ্য বা সময়সীমা জানাননি। আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
৩৩ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
১ ঘণ্টা আগে