
আর্টডক ডে উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (১৯ এপ্রিল) এ পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে সেনাপ্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুত করা সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
পাশাপাশি, তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন। এরপর সেনাপ্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।
পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সামরিক সচিব; জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১ নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
২৮ মিনিট আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩ ধারায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২৫ সালের ১৪ এপ্রিল সাইফুল ইসলাম গ্রেপ্তার হন।
৪৪ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে ঢাকার ১৮টি স্টেশনের জন্য লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রার নির্বাচন করা হয়েছে। দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন কর্মকর্তার মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়।
২ ঘণ্টা আগে