Ajker Patrika

সৌদিতে ১৪৬ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

• সরাসরি ফ্লাইট ৬৯টি, ট্রানজিট ৭৭টি

• বিমানের ২৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৬: ৩৫
সৌদিতে ১৪৬ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে এখন পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রভাবিত ৬৯টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ ও রিয়াদ এয়ারের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের সাত, ইজিপ্ট এয়ারের এক, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, ফ্লাইদুবাইয়ের আট ও এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে।

সব মিলিয়ে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটে ২২ হাজার ২৪১ জন যাত্রী প্রভাবিত হয়েছেন। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত