
মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।
বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধাকল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি। বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা নেওয়া এবং মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে প্রাপ্য সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আবদুল হান্নান ও রোকেয়া বেগম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তাঁর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, ‘এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা...
১৪ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...
১৯ মিনিট আগে
বাসমালিকের কাছ থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার চাপ থাকায় চালকেরা সড়কে অশুভ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর মতে, চালকদের নির্দিষ্ট বেতন দেওয়া গেলে এই প্রতিযোগিতা অনেকাংশে কমানো সম্ভব।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে লাগবে বিশেষ কার্ড। দুই উপজেলায় মোতায়েন থাকবেন পুলিশের দুই হাজারের বেশি সদস্য।
১ ঘণ্টা আগে