দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক ইতিমধ্যে সুপারিশ করা মামলাসমূহের তালিকা আগামী কয়েক দিনের মধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আজ রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা হয়। এর মাধ্যমে গত চার মাসে এই কমিটি মোট ৮ হাজার ৮৩২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
সভায় জানানো হয়, এসব মামলার প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫ লাখ নেতা-কর্মী এসব মামলার আসামি ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে মামলা প্রত্যাহারের জন্য সরাসরি আবেদন করা যাচ্ছে। এ ছাড়া solicitor.lawjusticediv.gov.bd ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মামলার এজাহার ও অভিযোগপত্রের ‘সার্টিফায়েড কপি’ সংগ্রহে সমস্যা হলে মামলা প্রত্যাহারের দরখাস্তের সঙ্গে এজাহার ও অভিযোগপত্রের সার্টিফায়েড ফটোকপিও দাখিল করা যাবে।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭-এর প্রস্তাব ও আবেদন জমার সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চারটি পদক দেওয়া হবে। প্রতিটি পদক বিজয়ী পাবেন স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।
৭ মিনিট আগে
মাগুরায় এক আবাসিক গ্রাহককে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি
২০ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
৩৯ মিনিট আগে
গত ২৪ আগস্ট হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে সাজা কমিয়ে ৪ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়।
১ ঘণ্টা আগে