Ajker Patrika

সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। ফাইল ছবি

আগামী ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ মানুষ জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত