
কলেজছাত্রীকে ইভটিজিং করে ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা-পুলিশ। শনিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
ডিএমপির ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে কলেজ থেকে বাসায় ফিরছিলেন। পথে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবক ওই ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি করেন। ঘটনাটি তিনি তার স্বামীকে জানান, কিন্তু অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পরে ৩০ এপ্রিল সকাল আনুমানিক ১০ টায় ফেসবুকে ইভটিজিংয়ের ভিডিও দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইভটিজিংয়ের শিকার হওয়া কলেজছাত্রীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজু হওয়ার পর পরই ডেমরা থানার একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ডেমরা সারুলিয়া বাজার এলাকা হতে ঘটনার সাথে জড়িত মো. রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেমরা থানা-পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে ডিএমপির।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৪ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৪ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
৬ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬ ঘণ্টা আগে