Ajker Patrika

অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২১: ২৯
অনুমতি ছাড়া খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

খাদ্যমন্ত্রী আফরোজা খানম তাঁর সহকারী একান্ত সচিবকে (এপিএস) অব্যাহতি দিয়েছেন। খাদ্যমন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

ওই ঘটনার পর খাদ্যমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁর এপিএস মো. আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি মানিকগঞ্জ সদর উপজেলার চরবংখুরী গ্রামের মো. মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আউয়াল। এই সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি সফরসূচি জারি করা হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীর অনুমতি না নিয়ে সরকারি সফর তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়। এরপর ওই এপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান খাদ্যমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত