স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থাপনা আরও সমন্বিত ও সময়োপযোগী করতে ইলেকশন শিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস) নামের নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি তৃণমূলের নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা হবে বলে চিঠিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচন তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনী ক্যালেন্ডারসংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফটওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের, গেজেট প্রকাশের, শপথ গ্রহণের, প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস, মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী ক্যালেন্ডারসংক্রান্ত সফটওয়্যারে উপজেলা বা থানা নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ১৫ মের মধ্যে উপজেলা বা থানা নির্বাচনী কর্মকর্তাদের তথ্য এন্ট্রি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও সিনিয়র জেলা বা জেলা নির্বাচনী কর্মকর্তারা তদারকি করবেন। এন্ট্রি করা তথ্যের সত্যতা যাচাই করে সিনিয়র জেলা বা জেলা নির্বাচনী কর্মকর্তারা প্রত্যয়ন দেবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠপর্যায় হতে ইএমএসের এ তথ্য এন্ট্রি ও মনিটরিং করার জন্য লিংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
২ ঘণ্টা আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আমরা এই তরুণ জনগোষ্ঠীকে পুঁজি করে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) নিয়োগ করতে চাই এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হবে।’
৩ ঘণ্টা আগে
কড়া নিরাপত্তার মধ্যে জিপে করে শাংগ্রিলা হোটেল থেকে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরপর তাঁরা স্থানীয় সময় বেলা ১টা ৫৬ মিনিটে স্টেশন থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।
৩ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস স্থাপনের বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের সরকারপ্রধান। আজ বুধবার চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান
৩ ঘণ্টা আগে