দেশে কোথাও কারও ওপর হামলা হবে না, এ বিষয়ে দেশের মানুষের কাছে ওয়াদা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শুধু তা–ই নয়, প্রথম দাবি হিসেবে এটি বাস্তবায়ন না হলে তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনফারেন্স রুমে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘আজ গৌরবের দিন। তরুণ সমাজের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যায়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।’
তিনি বলেন, দেশে ধর্ম, বর্ণ, মতাদর্শ–নির্বিশেষে সহিংসতা-হামলা বন্ধ করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ড. ইউনূস।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, ‘দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক করা হবে প্রথম কাজ। সরকারের প্রতি আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশের সবাই মিলে একটি পরিবার। পরিবারের সবাই মিলে দেশটা গোছাতে হবে। প্রত্যাশা থাকবে এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
এর আগে দুপুরে ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন তিনি। তাঁকে বহনকারী ফ্লাইট বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
তাঁর দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্যসংখ্যার পর যেটি আলোচনা, তা হলো, এ সরকারের মেয়াদ কত দিন হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।

৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কাজ তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার।
১৮ মিনিট আগে
৯ আগস্ট রিয়াদের এক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় শনাক্ত করে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। আত্রাইয়ের নিহতদের মধ্যে একই গ্রামের চারজন...
২৩ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তাঁকে ‘শিক্ষকতা’ করতে হলে বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। উনার লেকচার শুনবে।’
১ ঘণ্টা আগে
যেখানে ডিস্ট্রিক্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই জেলার মানুষ তিনি নন, সেই জেলায় গিয়ে বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ, এ রকম চার-পাঁচটি জেলা আইডেনটিফাই করা হয়েছে...
১ ঘণ্টা আগে