
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের কাছ থেকে নিরস্ত্র এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই (নিরস্ত্র) পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া, প্রস্তাবিত নিয়োগে সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে। সেই লক্ষ্যে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুলিশের সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলোর একটি, যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও খবর পড়ুন:

সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালানো হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক...
৩ ঘণ্টা আগে
‘রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবে মেনে নেবে না। বর্তমান সরকার আইন অনুসারে এই বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে ইনশা আল্লাহ। শিশুটির হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত...
৩ ঘণ্টা আগে
‘আমরা জাহাজের মালিকদের সঙ্গে কথা বলে গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০ শতাংশ কম ভাড়ায় যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে জাহাজ ঘাটে ফেরা এবং ঘাট থেকে ছেড়ে যাওয়ার বিষয়টিও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে...
৪ ঘণ্টা আগে