
বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট পাওয়া যায় রেল সেবা অ্যাপ ও অনলাইনে কাউন্টারের মাধ্যমে। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত থেকে বন্ধ আছে ট্রেনের টিকিট বিক্রির অনলাইন সেবা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এতে করে ট্রেনের টিকিট কেনার কোনো উপায় পাচ্ছে না রেলের সেবা গ্রহীতারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সিস্টেম আপগ্রেডেশনের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।
আজ শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনের কাউন্টার ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল থেকে রেল সেবা অ্যাপেও প্রবেশ করা যায়নি। রেলের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজে অনলাইনে টিকিট না কাটতে পারার বিষয়টিও জানিয়েছেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রির কাউন্টার সফটওয়্যার বন্ধ থাকায় কাউন্টার থেকে শুধুমাত্র ব্ল্যাক পেপার টিকিট (বিপিটি) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। আন্তঃনগর ট্রেনের কোনো আসন দেওয়া হচ্ছে না। সার্ভার আপগ্রেডেশন করা হচ্ছে সেজন্য এই সমস্যা দেখা দিয়েছে। তবে আগে থেকে আমাদের প্রস্তুতি ছিল ফলে যাত্রীদের ভোগান্তি হয়নি।’
এদিকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, শুক্রবার শুধুমাত্র হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে। কোনো সিট আছে কিনা সেটি দেখার সুযোগ নেই। শুধু স্ট্যান্ডিং টিকিট মিলছে।
শুক্রবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ যাত্রীর অগ্রিম টিকিট কাটা থাকায় বেশিরভাগ ট্রেনের টিকিট বাকি নেই। ফলে যারা যাচ্ছেন, তাদের হাতে লেখা স্ট্যান্ডিং টিকেট কেটে যেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত শনিবার রাতে টিকিট বিক্রির ওয়েবসাইটের সার্ভার স্লো হয়ে গিয়েছিল। সেটা ঠিক করতে গিয়ে পুরো সার্ভার একসঙ্গে শাটডাউন হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের প্রিন্টেড টিকিট দিয়ে যাত্রীদের সেবা দিচ্ছি। যদিও আমাদের সব টিকিট অ্যাডভান্স বিক্রি হয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তারা (সহজ) আমাদের জানিয়েছে আজ দুপুরের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।’
বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।

প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
১ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
৪ ঘণ্টা আগে