
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১৯ সালের পর এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। মোট ৩৬ হাজার আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২৩ হাজারই রাজধানী ঢাকায়। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৩৬ জন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আক্রান্তদের ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশক নিধনে আরও জোর দেওয়া, প্রচার-প্রচারণা এবং মানুষকে সচেতন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আনোয়ারুল ইসলাম আরও জানান, বিমানবন্দর এলাকায় সপ্তাহে সাত দিনই মশক নিধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফিগার মেশিনে স্প্রে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আরও খবর পড়ুন:

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে