সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করেন এমন সরকারি দল, বিরোধী দল, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিচার বিভাগের সংশ্লিষ্টদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানালেন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হওয়া গণমাধ্যমের ওপরও ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন।
আজ রোববার দুপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে পিটার হাস এ কথা বলেন।
বিভিন্ন গণমাধ্যমের অফিস পরিদর্শনের অংশ হিসেবে আজ দুপুরে চ্যানেল ২৪-এর কার্যালয়ে যান পিটার হাস। সেখানে তিনি টকশোতে অংশ নেন।
ঠিক কতজনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে প্রশ্নে পিটার হাস বলেন, ‘কতজনের ওপর দেওয়া হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই ভিসা নিষেধাজ্ঞা।’
কোন পর্যায়ের ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে সে ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সরকারি দল ও বিরোধী দলের সদস্য, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য, বিচার বিভাগ এবং এমনকি গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’
তিনি যোগ করেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, এমন কার্যক্রম ও তৎপরতার ভিত্তিতে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এ সময় পিটার হাস বলেন, তিনি নিজের এবং দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
যাঁদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেসব ব্যক্তি এবং তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এ নীতির আওতায় ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এ ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা রয়েছেন।

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
১৬ মিনিট আগে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও প্রসিকিউটর সুলতান মাহমুদ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন...
২ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্তে ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার ব্যাংক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শেয়ার মালিকানা এবং নিবন্ধিত মোটরযানের তথ্য সংগ্রহ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে দেশের একাধিক ব্যাংক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়
৩ ঘণ্টা আগে