সৌদি ভিসা প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে দেশটি ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভিসা সার্ভিস সেন্টার তাশির। আজ মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই ভিসা সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন এবং ভিসা ও ট্রাভেল সল্যুশনসের সৌদি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ সুলাইমান আল আমাউদ এ সময় উপস্থিত ছিলেন। ফাহাদ সুলাইমান বলেন, ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টারটি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অনুযায়ী সৌদি আরবের পর্যটন ও ব্যবসাকে আকৃষ্ট করার ক্ষেত্রে অবদান রাখবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি কোম্পানি পিআইএফ বর্তমানে ৩৩টি দেশে তাশির নামে ভিসা সার্ভিস সেন্টার পরিচালনা করছে। সেন্টারগুলো ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে এই ভিসা সেন্টার পর্যটক, ব্যবসা, পারিবারিক ভ্রমণ এবং অন্যান্য বিভাগের ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। কাজের ভিসা জমা দেওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।

প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
১ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৭ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৭ ঘণ্টা আগে