
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেড় বছরের বেশি সময় পর গঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার দেশের সব নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের প্রধানসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
সরকারের মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন কাজ, কঠিন সময়। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। একই সঙ্গে দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জবাবদিহিও নিশ্চিত করতে চাই।
জহির উদ্দিন স্বপন তা৭র প্রতিক্রিয়ায় বলেন, ‘দলের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য আমি কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। সবার সঙ্গে পরামর্শ করে কাজ করব।’
শেখ রবিউল ইসলাম বলেন, ‘যোগ্য বিবেচনা করেই তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আস্থার মর্যাদা রাখতে চাই। চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জ নিতেও জানি।’
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপির জোটসঙ্গী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম (জোনায়েদ সাকি) প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি বড় দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই।’

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘Fuel Pass BD’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা জেলায় এ কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে দেশের আরও ১০টি গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে দেশজুড়ে বেশ কিছু পীর-ফকিরের খানকা, দরগাহ ও মাজারে হামলা করা হয়। এসব হামলায় প্রাণহানির ঘটনা এবং কবর থেকে দেহাবশেষ তুলে পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
১১ ঘণ্টা আগে
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। এ বিভাগের নামে সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে...
১৩ ঘণ্টা আগে