নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাষ্ট্র সংস্কারের কৌশলগত পথরেখা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ও নিদর্শন রক্ষায় অতন্দ্র-প্রহরীর ভূমিকা পালনের জন্য সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের পাশাপাশি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
আজ শুক্রবার টিআইবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের ধারাবাহিকতায় জনগণের গগনচুম্বী প্রত্যাশা পূরণের গুরুদায়িত্ব এই নবগঠিত সরকারের। ফলে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার ও মানবাধিকারের নিশ্চিয়তাসহ একটি সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রকাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে সুনির্দিষ্ট কৌশলনির্ভর পথরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বৈষম্যমুক্ত ও মানবাধিকার-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎকারী, জবাবদিহিহীন ও ক্ষমতার দম্ভে অন্ধ অপশক্তিকে অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে পরাভূত করেছে। ছাত্র-জনতার অজেয় শক্তির অভূতপূর্ব এই অর্জনে সকলকে বিশেষ করে শিক্ষার্থীদের সকৃতজ্ঞ অভিনন্দন জানায় টিআইবি। এর মাধ্যমে স্বাধীনতার অর্ধশতাব্দী পর নতুন করে স্বাধীনতার চেতনার বাংলাদেশকে পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে নতুন সরকার সর্বশক্তি নিয়োগ করবে এমনটাই প্রত্যাশা করছি। বিশেষ করে, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রকাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাবার লক্ষ্যে সুনির্দিষ্ট কৌশলনির্ভর পথরেখা ঘোষণা ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জরুরি বিবেচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের পাশাপাশি একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরিতে এর ব্যবস্থাপনা ও কর্মকাঠামো পুরোপুরি ঢেলে সাজানোর উদ্যোগ এখনই শুরু করতে হবে। পুলিশের মতো একটি রাষ্ট্রীয়বাহিনী কীভাবে এমন জনরোষের শিকার হলো এর অন্তর্নিহিত কারণ চিহ্নিত করার পাশাপাশি বাহিনীটির পেশাগত উৎকর্ষ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি-কাঠামো নিশ্চিত করতে হবে। পরাজিত সরকার ক্ষমতার স্বার্থে পুলিশ বাহিনীসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে অপব্যবহার করেছে।
মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে এ দেশের আপামর জনগণ ছাত্র-জনতার এই অভূতপূর্ব বিজয় অর্জন করেছে। সকলেই এর অংশীদার উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘অনেক জায়গায় শিক্ষার্থী ও সাধারণ জনগণ রাত জেগে পাহারা দেওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের বসতবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান, উপাসনালয় ও মন্দিরে এখনো হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে জাতীয় আশা-আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার উৎস মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক নিদর্শন ও স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের সরকার নামধারী স্বৈরতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করেছে, তার বিচার হতে হবে যথাযথ আইনি-প্রক্রিয়ায়।’

বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে দুই দেশের সম্ভাবনার তুলনায় বর্তমান বাণিজ্যিক সম্পর্ক এখনো অনেক কম বলে মনে করছেন দুই দেশের নীতিনির্ধারকেরা। বাণিজ্য বাড়াতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন...
৪ মিনিট আগে
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শনিবার (১৬ মে)। রেলওয়ে আজ আগামী ২৬ মে যাত্রার টিকিট বিক্রি করেছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকিটের জন্য গড়ে...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
৫ ঘণ্টা আগে