
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গভীর রাতে বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। কিন্ত সেই সুযোগ তাঁরা পাবেন না। তাদের সবার ঘুম হারাম করে দিব।’
গতকাল রোববার দিবাগত রাত ২টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে রাত ২:৩০টা থেকে রাত ৩টার মধ্যে বারিধারা ডিওএইচএসের ১ নম্বর রোডের ১৫১ নম্বর বাসার ৪র্থ তলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি প্রেস ব্রিফিং ডাকা হয়।
রাত ৩টার দিকে বিজিবি পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের টহল কাজ করছে। আজ থেকে টহল আরও বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। দিনে রাতে যেখানে যখন দরকার পুলিশ চলে যাবে। যদি কখনো কারও গাফলতি থাকে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দিব। তাদের কোথাও জায়গা হবে না। যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখান থেকে উন্নতি করবই।’
নিজের পদত্যাগের দাবি বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদত্যাগের দাবি নতুন কিছু না। শিক্ষার্থীরা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। সেটারই উন্নতি করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে পারলে পদত্যাগ আর কোনো আলোচনায় আসবে না।

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ১৮ মাস পর গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরুর পর তাঁকে সভাপতি নির্বাচিত করেন সংসদ নেতা তারেক রহমান...
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তাঁর সভাপতিত্বে।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে।
৩২ মিনিট আগে