
অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি ও আইএলওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ অভিবাসী কর্মী বিদেশে প্রেরণের পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।’
প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।’
শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘পার্লামেন্টারি ককাসের সব পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসঙ্গে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।’

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
৩ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
১০ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
১০ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৪ ঘণ্টা আগে