করোনা মোকাবিলায় বাংলাদেশকে দুটি অক্সিজেন প্ল্যান্ট উপহার দিল ভারত। আজ বৃহস্পতিবার ওই দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। ভারতের ডিআরডিও'র নির্মিত প্ল্যান্টগুলো করোনা মহামারির মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।
স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক এই প্ল্যান্টগুলো অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও এগুলো ব্যবহারের উপযোগী। প্ল্যান্টগুলো চিকিৎসাকাজে ব্যবহারের জন্য প্রেশার সুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতিসহ জিওলাইট (মলিকুলার সীভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে।
এর আগে জাহাজটি জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে ভারতীয় জাহাজ আইএসএস সাবিত্রির কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে