
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এবার দেশ গড়ার পালা। দেশ গড়ার এই যাত্রায় আপনি, আমি—সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতি সচল করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির চেয়ারম্যান।
এক প্রশ্নের জবাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়ে তিনি বলেন, ‘আইন যাতে আইনের মতো চলে, আমরা সেই ব্যবস্থা করব।’ সংবাদ সম্মেলনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব। জনগণ যে বিশ্বাসে বিএনপির পক্ষে রায় দিয়েছে, জনগণের সেই বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে পক্ষে আনাই ছিল আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।’
নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দুর্বলের ওপর যেন সবলের অত্যাচার না হয়। কোনো বিরোধ যেন প্রতিহিংসায় না গড়ায়।’ তিনি বলেন, ‘আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, এ জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার এবং নির্বাচনসংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারেক রহমান। গণমাধ্যম ও পর্যবেক্ষকদেরও ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান।
মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি বলেন, ‘মতামত ও পরামর্শ দরকার দলগুলোর। মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর।’
দীর্ঘ সংগ্রামের পরে আজ একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার ফটকে। দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তন হবে উন্নয়নের। বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান। নতুন সূর্যের আলোকে সবাই আলোকিত হই।’
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সম্ভাব্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভারতীয়...
৭ মিনিট আগে
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১৯ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা–সার্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে। আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগে
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগে