
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে এবার দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানির জন্য দুর্জয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার ওই আবেদন মঞ্জুর করেন। পরে দুর্জয়কে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
আদালতের দুদক প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক ক্রিকেটার দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, নাঈমুর রহমান দুর্জয় অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া তাঁর নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
এর আগে ২ জুলাই দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁকে ৩ জুলাই বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় মানিকগঞ্জ আদালতে হাজির করে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে ১৩ জুলাই কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর সাবেক এ সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার আদালত।
নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও তিনটি ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা অসম্ভব...
১ ঘণ্টা আগে
শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের কাছে তুলে ধরেছেন জাতীয় সংসদের একাধিক সদস্য।
২ ঘণ্টা আগে
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
২ ঘণ্টা আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
৩ ঘণ্টা আগে