
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাঁকে সেনা হেফাজতে রাখতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল এই মামলায় মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে দুই মাস সময় দিয়েছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এ ছাড়া তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হাজির করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ তাঁকে হাজির করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সে ভারতে আসা-যাওয়া করত। সে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মানবতাবিরোধী অপরাধের সঙ্গেও জড়িত। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন...
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে বিদ্যুতের চাহিদা এখন তুঙ্গে। তবে চাহিদামাফিক বিদ্যুৎ তো পাওয়াই যাচ্ছে না, বরং বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের এই ঘাটতির পেছনে এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। একেক সময় একেক কেন্দ্র বন্ধ হয়ে উৎপাদনে বড় ঘাটতি সৃষ্টি করছে।
৪ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আজ রোববার বঙ্গভবনে সংগঠনটির ১৫ সদস্যের ...
৪ ঘণ্টা আগে
বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন
৫ ঘণ্টা আগে