
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। একই সঙ্গে আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে শিগগিরই ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।
আজ রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের বিমান চলাচল খাতে দীর্ঘদিনের সক্ষমতা সংকট কমানোর পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।
নতুন সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে কাজ করা হচ্ছে।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সক্ষমতা বাড়াতে শিগগিরই বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
তিনি বলেন, বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা রাখছি। এসব উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বিদ্যমান রুটগুলোতে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনতে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে তিনি অগ্রাধিকার দেবেন। কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন সিভিল অ্যাভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘণ্টা আগে
আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগে