
চলতি মে মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আযহা উপলক্ষে বোনাস এবং আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে মে মাসের বেতন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার অনুরোধ করেছে কমিটি।
কোরবানির পশুর হাটের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। পশু যে হাটে যাবে সেটির বাইরে জোরপূর্বক রাস্তাঘাটে নামানো যাবে না।
উপদেষ্টা আরও বলেন, পশুর হাটে নিরাপত্তার জন্য আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে। এরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
বিভিন্ন সময় বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের অ্যাকশনের ছবি প্রকাশ করা হয়। কিন্তু পুলিশ অ্যাকশনে যাওয়ার আগে কী ঘটে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয় না।
তিনি আরও বলেন, ‘যখন পুলিশ অ্যাকশন নেয় তখন আপনারা সেই ছবিটি তুলে প্রকাশ করেন। কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করেন না।’
সেই সঙ্গে রাস্তাঘাটে দাবি-দাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘যৌক্তিক দাবি নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব গণ্ডির ভেতরে করতে হবে। এতে মানুষের চরম ভোগান্তি হয়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিফান্ড পাঠাতে হাজিদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের পিন ও ওটিপির প্রয়োজন নেই। এসব চেয়ে কেউ ফোন করলে কেউ যাতে প্রতারিত না হন।
৪৩ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা প্রার্থী হলে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে কমিশন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
২ ঘণ্টা আগে
আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো
২ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন...
২ ঘণ্টা আগে