টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন।
ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ টিকা পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব সহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, টিকা কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে টিকা উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া, শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণেও আগ্রহ দেখিয়েছে তারা।’
বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধি দল করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশের স্বাস্থ্য খাত আগের থেকে আরও উন্নত হচ্ছে বলেও তারা জানান। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তাঁরা।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৩ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৩ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে