
মালয়েশিয়ায় প্ল্যান্টেশন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে কর্মী প্রবেশের চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ মার্চ) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গতকাল ৬ মার্চ জারি করা স্মারক অনুযায়ী, রিক্রুটিং এজেন্সিগুলোকে প্ল্যান্টেশন খাতে কর্মী নিয়োগের চাহিদাপত্র ১০ মার্চের মধ্যে হাইকমিশন থেকে সত্যায়ন করে নিতে হবে। আর বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) থেকে ২০ মার্চের মধ্যে কর্মীদের বহির্গমন ছাড়পত্র গ্রহণ করতে হবে।
হাইকমিশন সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে এসব বিষয়ে তৎপর হতে অনুরোধ করেছে।

বাংলাদেশের সম্ভাব্য নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভারতীয়...
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মতনির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এবার দেশ গড়ার পালা। দেশ গড়ার এই যাত্রায় আপনি, আমি—সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে।’
৩ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা–সার্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে। আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
৩ ঘণ্টা আগে