
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা বলছেন, আমরা “হ্যাঁ”-এর পক্ষে। “হ্যাঁ”-এর পক্ষে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আমরা করছি, করা শুরু করেছি।’
বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, ‘তারা বলছে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না; বিএনপি জুলাই সনদের বিপক্ষে। আসলে বিএনপি জুলাই সনদের বিপক্ষে না, বিএনপি জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্নমত ওখানে পোষণ করেছি এবং ভিন্নমত আমরা লিখে আসছি। কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, তার মধ্যে ভিন্নমতের কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি জানিয়েছি যে ভিন্নমতগুলোসহ আনা হোক এবং পরে সেই মতগুলো সব আনা হয়েছে। আনার পরে কী হয়েছে? তারা (জামায়াতকে উদ্দেশ করে) অশান্তিতে পড়েছে।’
নূরুল ইসলাম মনি বিরোধী দলকে উদ্দেশ করে আরও বলেন, ‘তারা আপনারা দেখবেন খেয়াল করে তিন দিন আগে মাননীয় বিরোধীদলীয় নেতা একটা প্রস্তাব নিয়ে আসছেন পার্লামেন্টে। মূলত প্রস্তাবটা আনার পরে তাঁরা বলছেন যে জুলাই সনদের একটা অর্ডার আছে। সে অর্ডারটা বাস্তবায়ন করা হোক। যে প্রস্তাব আনা হয়েছে, সেটা সংবিধান মানে না। এই যে অর্ডারটার জন্য তারা যেটা মূলত প্রস্তাব আকারে আছে, সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধানসম্মত না এবং কোনো কিছুই না। এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মূলত প্রস্তাব নিয়ে আসছি যে, কোন প্রক্রিয়ায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই জন্য মূলত আগামী রোববার এটা নিয়ে আলোচনা হবে, ইনশা আল্লাহ। এ জন্য তিনি (প্রধানমন্ত্রী) দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের পক্ষে এবং স্বাধীনতাযুদ্ধে শহীদদের পক্ষে বলে কথা বলেছেন—মন্তব্য করে চিফ হুইপ বলেন, ‘জুলাই সনদ প্রসঙ্গে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি আবু সাঈদের কবর জিয়ারত করার সময়ে বলছেন যে, আমরা জুলাইয়ের পক্ষে, আমরা স্বাধীনতাযুদ্ধে শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, নব্বইয়ের আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সকলের পক্ষে। আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাঁদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।’
সব মিলিয়ে ৫৫ শতাংশ ভোটার সমর্থন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলে উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘(জনগণ) আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য বসিয়েছে। আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। কার্যত এসব হাতে নিয়ে আমরা আমাদের প্রক্রিয়া বাস্তবায়ন করব। তার জন্য হাজার হাজার প্রোগ্রাম তারেক রহমান সাহেবের আছে এবং সেগুলো সব বাস্তবায়ন করবে—এটাই স্বাধীনতা। এটাই স্বাধীনতার সুফল।’
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।
অনুষ্ঠানে প্রধান আলোচক আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী—এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। দুই দলের মনে পাকিস্তান, আর বিএনপির মানে সবার আগে বাংলাদেশ।’

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
৬ ঘণ্টা আগে
গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
৭ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতা এড়াতে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির ক্ষেত্রে এবার হরমুজ প্রণালির পরিবর্তে লোহিত সাগরের বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে