
ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২৬’-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাঁদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।
আজ সোমবার সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তাঁরা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা প্রদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত উদ্যোগ ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে।
খোন্দকার রফিকুল ইসলাম বলেন, দেশের যেকোনো প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে থাকেন।
প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ ১০৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৪ ঘণ্টা আগে
কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
১৫ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
১৬ ঘণ্টা আগে