অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ‘সহযোগী’ সাংবাদিক মো. আজহার আলী সরকারকে (৫৭) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
শনিবার বিকেলে আজহার আলীকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা (পুলিশ ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. আখতার মোর্শেদ রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে আজহার আলী সরকারকে মার্কিন নাগরিক এনায়েত করিমের সহযোগী উল্লেখ করে বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামি মো. আজহার আলী সরকারসহ অজ্ঞাতনামা আসামিরা এজাহারনামীয় আসামি এনায়েত করিম চৌধুরীর সঙ্গে পরস্পর যোগসাজশ করে বিভিন্ন তারিখ ও সময়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির করছেন। বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উচ্চপদস্থ ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক ও পরামর্শ করে বিভিন্ন স্থানে গণবিক্ষোভের মাধ্যমে প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতিসাধনের পরিকল্পনা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়ি নিয়ে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে। এ সময় তাঁর গাড়ি থামানো হয় এবং জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর কাছ থেকে প্রাপ্ত দুটি আইফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে এনায়েত করিম নিজেকে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের গোপন মিশন নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন বলে স্বীকার করেছেন। ওই দিন এনায়েত করিমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরে পুলিশ বাদী হয়ে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গত ১৫ সেপ্টেম্বর। এরপর দুই দফায় এনায়েত করিমকে রিমান্ডে নেওয়া হয়।
নির্দোষ দাবি আজহার আলীর
রিমান্ড শুনানির একপর্যায়ে আজহার আলী আদালতের অনুমতি নিয়ে জানান, তিনি এই মামলায় সম্পূর্ণ নির্দোষ। এই মামলার যে ঘটনার কথা বলা হয়েছে, সেই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। আজহার আলী আদালতকে জানান, তিনি একজন সিনিয়র সাংবাদিক। তিনি ২ বার বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এই কারণে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
২ ঘণ্টা আগে
জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, অসাধু কর্মকর্তা ও দালালদের সঙ্গে মিলে সক্রিয় একটি চক্র তাঁদের এনআইডি ও পাসপোর্ট করিয়ে দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
৭ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
৭ ঘণ্টা আগে