
শেখ হাসিনার ৪০০ টাকার সেই পিয়ন মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আর আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
আবেদনে উল্লেখ করা হয়, কামরুন নাহারের বিরুদ্ধে দুদক গত বছরের ১৭ ডিসেম্বর ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে মামলা দায়ের করেছে। কামরুন নাহার একজন নিয়মিত আয়করদাতা। তাঁর আয়কর নথি সংরক্ষিত আছে ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল ১০৩-এ। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা তদন্তের জন্য তাঁর ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ করবর্ষের সব মূল আয়কর নথি, স্থায়ী নথি এবং অন্য প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। এ জন্য উক্ত নথিপত্র জব্দ করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রয়োজন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই শেখ হাসিনা এক বক্তব্যে তাঁর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক বলে মন্তব্য করেন। শেখ হাসিনার ওই বক্তব্য ভাইরাল হয়। পরে জানা যায় সেই পিয়ন হচ্ছেন জাহাঙ্গীর।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৪ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩৪ মিনিট আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে