
দেশের সব মসজিদে জুমার নামাজ বেলা ১টা ৩০ মিনিটে আদায় করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এই তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
আ. ছালাম খান বলেন, কোনো একজন নাগরিক যখন তাঁর নিজ এলাকার বাইরে কাজে কিংবা বেড়াতে যান, তখন জুমার নামাজের সময় নিয়ে দুশ্চিন্তায় পড়েন। কারণ, দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ ভিন্ন ভিন্ন সময়ে আদায় করা হয়।
মহাপরিচালক আরও বলেন, এ জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা অনেক সময়ই জুমার নামাজ আদায় করতে পারেন না। এ কারণে ধর্ম উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সারা দেশে জুমার নামাজ দুপুর দেড়টায় পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার বলে জানান তিনি।

ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
তামাকপণ্যে কার্যকর কর আরোপ ও দাম বাড়ানোর দাবিতে অর্থমন্ত্রীর কাছে ছয় সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন। উবিনীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের মূল্যবৃদ্ধি এবং করকাঠামো সংস্কারের প্রস্তাব এতে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব এমন ছবি কিংবা তথ্য প্রকাশ করা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে। তাই এই নোটিশ পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে