
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তাঁর অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম প্রমুখ।

আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে একটি টেকসই এবং যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে...
৩১ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শ্বশুরবাড়ি সিলেটে আগামীকাল শনিবার আসছেন তারেক রহমান। সে উপলক্ষ্য নগরকে নানাভাবে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী ও সিলেটের জামাইকে বরণ করতে ইতিমধ্যে প্রস্তুত পর্যটন ও আধ্যাত্মিক নগরী সিলেট।
৩৮ মিনিট আগে
বিগত বছরগুলোতে বন্ধ হওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছি। কলকারখানাগুলোর কোনটি কতটা দ্রুত চালু করা যায়, সে বিষয় উদ্যোগ নিতে এবং বেকার শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছি। এ সপ্তাহে এ-সংক্রান্ত একটি মিটিং আছে...
১ ঘণ্টা আগে
দেশের হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৩ মে থেকে হাওরাঞ্চলের ধান ও চাল সংগ্রহ করবে সরকার। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে